কুহুডাক ভ্রমণ ওয়েবসাইটে স্বাগতম!
ভ্রমণ হোক সবার জন্য সহজ, নিরাপদ ও আনন্দময়।
জনপ্রিয় পোস্ট
ভ্রমণে কখন কোন ক্যাপ পরবেন। ভ্রমণের সময় ক্যাপ শুধু ফ্যাশনের জন্যই নয়, বরং এটি রোদ, ঠাণ্ডা বা বৃষ্টি থেকে সুরক্ষা দিতেও সাহায্য করে। সঠিক ক্যাপ নির্বাচন করলে আপনি আরামদায়ক ও সুরক্ষিতভাবে ভ্রমণ উপভোগ করতে পারবেন। চলুন জেনে নিই, বিভিন্ন ভ্রমণ পরিস্থিতিতে কোন ক্যাপ আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হবে। শুরু করা যাক... আরও: কক্সবাজারের সেরা ৫ হোটেল গরম আবহাওয়ায় (সামার বা রোদেল এলাকা) গরম…
ভ্রমণ গাইড ও স্থান
নভোথিয়েটার
রাজধানী ঢাকার ব্যস্ততার মাঝে এমন একটি জায়গা রয়েছে যেখানে আপনি মহাকাশের গ্রহ-নক্ষত্র সম্পর্কে জানতে পারবেন, বিজ্ঞানের রহস্যময় জগতে হারিয়ে যেতে…
লাদাখ
হিমালয়ের রহস্যময় স্বর্গ, লাদাখ (Ladakh) নিয়ে ভ্রমণ গাইড। কল্পনা করুন একটি জায়গা যেখানে আকাশ এতটাই নীল যে মনে হয় কেউ…
মহেঞ্জোদাড়ো
মহেঞ্জোদাড়ো (Mohenjo-Daro), প্রায় ৫০০০ বছর আগে পাকিস্তানের সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল এক অসাধারণ শহর। যেখানে ছিল সুপরিকল্পিত রাস্তাঘাট, আধুনিক…
স্বর্ণ মন্দির (বুদ্ধ ধাতু জাদি)
স্বর্ণ মন্দির (Golden Temple) বা বুদ্ধ ধাতু জাদি (Buddha Dhatu Jadi) হচ্ছে পাহাড়, মেঘ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা বান্দরবান…
হুড়হুড়ে ফুলের দেশ
হুড়হুড়ে ফুলের দেশ (Hurhure Flower Land), করিমগঞ্জ বড় হাওরের রূপকথা নিয়ে থাকছে বিস্তারিত। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বড় হাওর - যে…
তাজমহল
ভারতের আগ্রা শহরে যমুনা নদীর তীরে দাঁড়িয়ে থাকা তাজমহল (Taj Mahal) শুধু একটি সৌধ নয়, এটি প্রেমের এক অমর কাব্য,…
স্কার্দু
পাকিস্তানের হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক স্বর্গ হচ্ছে স্কার্দু (Skardu)। কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর ছাদে। চারপাশে তুষারাবৃত পর্বতশৃঙ্গ…
কক্সবাজার সমুদ্র সৈকত
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম হচ্ছে, কক্সবাজার সমুদ্র সৈকত (Cox’s Bazar Sea Beach)। কল্পনা করুন, সূর্য ওঠার সাথে সাথে সমুদ্রের…
বঙ্গবন্ধু সাফারি পার্ক
প্রকৃতি ও বন্যপ্রাণী প্রেমীদের জন্য ঢাকার একদম কাছে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্ক (Bangabandhu Safari Park) বা গাজীপুর সাফারী পার্ক (Gazipur…
ভ্রমণ কাহিনী
কাঠমান্ডুতে অপরিচিত বন্ধুর সাথে অসাধারণ ভ্রমণ
নেপালের রাজধানী কাঠমান্ডুতে (Kathmandu) অপরিচিত বন্ধুর…
ঈশ্বর রাজ্য কেরল থেকে বাংলার বাড়ি প্রত্যাগমন (ভারত)
ঈশ্বর রাজ্য কেরল থেকে বাংলার বাড়ি…
লেঙ্গুরা, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি – নেত্রকোনা, ময়মনসিংহ
লেঙ্গুরা, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি - নেত্রকোনা,…
ভ্রমণ টিপস
বিড়াল নিয়ে ভ্রমণ
ঠান্ডার মৌসুমে নিরাপদ ভ্রমণের ১০টি জরুরি পরামর্শ
কম খরচে বেশি জায়গা ঘোরার স্মার্ট উপায়
ট্রেনে দীর্ঘ ভ্রমণকে আরামদায়ক করার কৌশল
পোষা প্রাণী নিয়ে ভ্রমণের আগে যে ১০টি বিষয় জানা জরুরি
মোটরসাইকেল ভ্রমণ
দর্শনীয় স্থান
ভ্রমণ তথ্য
উক্তি সমূহ
কুহুডাকের প্রশ্নসমূহ
কুহুডাক কি?
কুহুডাক হলো বাংলা ভাষার নির্ভরযোগ্য ভ্রমণ ওয়েবসাইট (Travel Website), যা ভ্রমণ, ইতিহাস-ঐতিহ্য, ও সংস্কৃতিকে একত্রিত করে। আমরা ভ্রমণকারীদের এমন এক অভিজ্ঞতা দিতে চাই, যেখানে তারা অনায়াসেই বিশ্ব ঘুরে দেখতে পারেন এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে রাখার মতো সুন্দর স্মৃতি তৈরি করতে পারেন।
আমাদের মূল উদ্দেশ্য হলো ভ্রমণকে সকলের জন্য সহজ, নিরাপদ ও আনন্দময় করে তোলা। যাতে আপনি কম খরচে, নিশ্চিন্তে এবং নিরাপদে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো গন্তব্যে ভ্রমণ করতে পারেন। সেই ভাবনা থেকেই আমাদের স্লোগান: “ভ্রমণ হোক সবার জন্য সহজ, নিরাপদ ও আনন্দময়।”
হ্যালো ভ্রমণপ্রিয়, ভ্রমণপিপাসু বন্ধু! আপনাকে এখানে দেখে আমরা সত্যিই খুব আনন্দিত। কুহুডাক ভ্রমণ ওয়েবসাইটে আপনি পাবেন দর্শনীয় স্থানের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক তথ্য, বিস্তারিত ভ্রমণ গাইড, অভিজ্ঞতা ভিত্তিক কাহিনী, ছবি ও ভিডিও, ভ্রমণ টিপস, গবেষণা, শিশু পার্ক সম্পর্কিত তথ্য এবং ভ্রমণ আড্ডার মতো আকর্ষণীয় বিভাগ। পাশাপাশি রয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানের টিকিট ও ভিসা পরামর্শ সুবিধা।
চলুন, একসাথে ঘুরি আমাদের এই দারুন ভ্রমণের দুনিয়া। নতুন কোথাও ঘুরতে যাই, আর পথে পথে জমাই নতুন সব অভিজ্ঞতা।
কুহুডাক সম্পর্কে আরও জানুন।
কুহুডাক এর যাত্রা শুরু হয়েছে কবে?
কুহুডাক, ২৮ জানুয়ারি ২০২৪ সালে যাত্রা শুরু করে। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি, যা ভ্রমণের বিশ্বকে একত্রিত করে এবং ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রদান করে।
কুহুডাক ওয়েবসাইটের উদ্দেশ্য কি?
আমাদের মূল উদ্দেশ্য হলো ভ্রমণকে সকলের জন্য সহজ, নিরাপদ ও আনন্দময় করে তোলা। যাতে আপনি কম খরচে, নিশ্চিন্তে এবং নিরাপদে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো গন্তব্যে ভ্রমণ করতে পারেন। সেই ভাবনা থেকেই আমাদের স্লোগান: “ভ্রমণ হোক সবার জন্য সহজ, নিরাপদ ও আনন্দময়।”
ভ্রমণ কাকে বলে?
ভৌগোলিক স্থানের মধ্যে গতিবিধি বা চলন যা, মানুষ একস্থান থেকে অন্য স্থানে পায়ে হেঁটে, গাড়িতে, সাইকেলে, ট্রেনে, লঞ্চে কিংবা প্লেনে করে যায়।
ভ্রমণে আপনি সাথে করে ট্রাভেল ব্যাগ, লাগেজ নিতে পারেন আবার নাও নিতে পারেন। আবার, যাত্রা পথে কোথাও কিছু সময়ের জন্য বা কয়েকদিনের জন্য অবকাশ যাপন কেও ভ্রমণ বলা যেতে পারে।
শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্য নিয়ে বিস্তারিত জানুন।
কেন ভ্রমণ করব?
ভ্রমণ আমাদের আনন্দ দেবার পাশাপাশি আমাদের একঘেয়েমি দূর করতে সাহায্য করে। আনন্দ দেওয়া এবং একঘেয়েমি দূর করার পাশাপাশি ভ্রমণ আমাদের নানা বিষয়ে শিক্ষাও দিয়ে থাকে। ভ্রমণে অনেক কিছু শিখার রয়েছে।
আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভূগোল, ইতিহাস পড়ে অনেক পুঁথিগত বিদ্যা অর্জন করি ঠিকই কিন্তু সে জ্ঞান পরিপূর্ণ নয়। তাইতো পৃথিবী এবং তার ভূখণ্ড সম্পর্কে জানার জন্য প্রয়োজন ভ্রমণ। কারন, পৃথিবী কেবল মাত্র ক্যালেন্ডারের বা বইয়ের পাতার কতগুলি রেখা নয়। এর বাহিরেও বিশাল এক পৃথিবী রয়েছে।
ভূগোল, ইতিহাস এর বাইরেও উন্মুক্ত খোলা বিশাল আকাশের নিচে জীবন্ত প্রকৃতি, দেশ, পাহাড়-পর্বত, সমুদ্র দেখে এবং তার অধিবাসীদের প্রত্যক্ষ স্পর্শ লাভ করে, তাদের জীবনধারা সম্পর্কে জেনে আমরা যে জ্ঞান পাই বা জ্ঞান লাভ করি সেটাই হল প্রকৃত জ্ঞান। এর জন্য ভ্রমণ এর কোন বিকল্প নেই।
এছাড়া বর্তমানে অনেকেই ভ্রমণ কে পেশা হিসেবে নিয়েছেন! ভ্রমণ করে টাকা আয় করে সেই টাকা দিয়ে আবার ভ্রমণ!! আহা… আর কি চাই বলুন?
বাংলাদেশ কি ভ্রমণের জন্য নিরাপদ?
উত্তর “হ্যাঁ”। যারা ইতিমধ্যে বাংলাদেশ ভ্রমণ ( Bangladesh Vromon ) করেছেন তারা জানেন যে বাংলাদেশ ভ্রমণ করা কতটা নিরাপদ। অনেকে বাংলাদেশের ট্র্যাফিক সমস্যাকে বড় চোখে দেখে থাকেন। ইনশা আল্লাহ্ ইতিমধ্যে এই সমস্যার সমাধন শুরু হয়েছে।
**বাংলাদেশের নিরাপত্তা রেটিং গ্লোবাল পিস ইনডেক্স অনুযায়ী ২০১৯ এ ২.০৮৪ যা বিশ্বের ১৬৩ টি দেশের ভিতরে ৯৩ তম অবস্থানে রয়েছে। যেখানে, USA (আমেরিকা) এর অবস্থান ১১৪ এবং রেটিং ২.২৩।
বাংলাদেশ ভ্রমণ নিয়ে আরও জানুন: বাংলাদেশ ভ্রমণ
বাংলাদেশ কি ভ্রমণের জন্য নিরাপদ? বিশ্বের অনেক বড় বড় ট্রাভেলার ইতিমধ্যে বাংলাদেশ ভ্রমণ করেছেন এবং ভ্রমণ শেষে বলেছেন যে: বাংলাদেশ ভ্রমণের জন্য চমৎকার একটি দেশ এবং ট্রাভেলারদের জন্য সম্পূর্ণ নিরাপদ।
এই নিয়ে ট্রাভেলার সারাহ রিচার্ড বলেন ” আমি নিজে ভ্রমণে করে দেখেছি, বাংলাদেশ ভ্রমণের জন্য নিরাপদ”।
এ ছাড়া ড্র বিনস্কাই (Drew Binsky), Jason Billam, Ellie Cleary, Simon, Cory Calvin, Trevor James (The Food Ranger) সহ আরও অনেক নামকরা ট্রাভেলাররা ইতিমধ্যে বাংলাদেশ ভ্রমণ করেছেন।
বাংলাদেশ সম্পর্কে তথ্য
বাংলাদেশ (Bangladesh) একটি নদীমাতৃক বদ্বীপ দেশ। এই দেশে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান এবং পর্যটন কেন্দ্র। দেশটিতে রয়েছে ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৪৯৫ উপজেলা। এটি দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃত যার সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
বাংলাদেশ বিশ্বের ৮ম বৃহত্তম দেশ এবং জনসংখ্যার বিচারে প্রায় ১৭ কোটিরও অধিক জনসংখ্যা রয়েছে এই দেশে। ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দীর্ঘ প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত রয়েছে এই দেশে। বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম সুন্দরবন প্রশস্ত বনভূমি রয়েছে যার আয়তন ১০,০০০ বর্গ কিলোমিটার!
| দেশের নাম | বাংলাদেশ |
| সাংবিধানিক নাম | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ |
| জাতীয় সঙ্গীত | আমার সোনার বাংলা |
| রাজধানী | ঢাকা |
| বিভাগ | ৮টি |
| জেলা | ৬৪টি |
| উপজেলা | ৪৯৫টি |
| আয়তন | ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার (৫৬,৯৭৭ বর্গ মাইল) |
| সরকারি ভাষা | বাংলা |
| ধর্ম | ইসলাম (রাষ্ট্রধর্ম) |
| মুদ্রা | টাকা (৳) (BDT) |
| সময় অঞ্চল | ইউটিসি+৬ |
| গাড়ী চালনার দিক | বাম |
| কলিং কোড | +৮৮০ |
| ওয়েবসাইট | bangladesh.gov.bd |
বাংলাদেশের বিভাগ সমূহ
একজন ভ্রমণকারীর কখন বিদেশ ভ্রমণে যাওয়া উচিত?
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অনেকের প্রশ্ন “একজন ভ্রমণকারীর কখন বিদেশ ভ্রমণে যাওয়া উচিত?”
এই ক্ষেত্রে আমাদের মতামত হচ্ছে, সময় এবং সুযোগ পেলে একজন ট্রাভেলার বিদেশ ভ্রমণে যেতে পারেন (এটার কোন বেঁধে দেয়া নিয়ম নেই)।
তবে, আমরা অন্যান্য দেশ ভ্রমণের আগে নিজ দেশ ভ্রমণের প্রতি অগ্রাধিকার দেই। কারন, নিজ দেশ ভ্রমণ করে সে শান্তি আপনি পাবেন তা অন্য কোন দেশ ভ্রমণ করে পাবেন কিনা সন্দেহ রয়েছে। তাই, আগে নিজের দেশ ভ্রমণ করে দেখুন।
বিদেশ ভ্রমণে যে সব ধাপ (পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন ইত্যাদি) গুলো আপনাকে পার হতে হবে, নিজ দেশ ভ্রমণের ক্ষেত্রে এই বিষয় গুলো কিন্তু নেই। তবে, অনেক দেশেই নিজ দেশ ভ্রমণের সময় পাসপোর্ট লাগে। কিন্তু বাংলাদেশে এর প্রয়োজনীয়তা নেই।
এছাড়া, নিজ দেশ ভ্রমণে টাকাও খরচ হয় কম। চাইলেই আপনি যে কোন সময় নিজ দেশে ভ্রমণে যেতে পারেন।
তাছাড়া আমাদের দেশে কত সৌন্দর্য লুকুয়ে রয়েছে। কত দর্শনীয় স্থান রয়েছে। সবার আগে এই দর্শনীয় স্থান গুলো ভ্রমণ করুণ। এরপর বিদেশের কথা ভাবুন।
আরও দেখুন: বাংলাদেশের সেরা ৫০ টি দর্শনীয় স্থান বা পর্যটন কেন্দ্র
ভ্রমণের টিপস আছে কি?
অনেকেই ইন্টারনেটে ভ্রমণের টিপস খুঁজে থাকেন। তাই, ভ্রমণ প্রিয় বন্ধুদের জন্য নিচে কিছু ভ্রমণ টিপস দেয়া হল।
কুহুডাকের জনপ্রিয় ভ্রমণ পরামর্শ:
- ভ্রমণের সেরা ২৫টি টিপস
- ভ্রমণে নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ১০টি টিপস
- একাকী ভ্রমণ করার টিপস
- সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণের ৩০টি গুরুত্বপূর্ণ টিপস
- বাংলাদেশের ৬৪ জেলার বিখ্যাত খাবারের তালিকা
- বাংলাদেশের সেরা ১০টি শিশু পার্ক
আরও ভ্রমণ টিপস দেখুন: ভ্রমণ টিপস
ভ্রমণ কাহিনী পড়তে চাই
মানুষ যেমনি ভ্রমণ করতে ভালবাসেন। ঠিক তেমনি অনেকেই ভ্রমণ কাহিনী পড়তে ভালবাসেন। ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা সাথে নতুন পরিবেশে নতুন মানুষদের সাথে সময় কাটানো ইত্যাদি মুহূর্ত গুলো গল্প আকারে তুলে ধরাই হল ভ্রমণ কাহিনী।
ভ্রমণ কাহিনী সব সময় যে চমৎকার রোমাঞ্চকর হবে তেমনি নয়। অনেক নতুণ চমৎকার অভিজ্ঞতার সাথে অনেক তিক্ত অভিজ্ঞতাও হতে পারে। অনেকেই রোমাঞ্চকর গল্প/ কাহিনী পড়তে পছন্দ করেন। যেমন: কাজী আনোয়ার হোসেন এর লেখা মাসুদ রানা সিরিজের প্রায় সব গুলো বই হয়তো পড়েছেন!
যারা ভ্রমণ কাহিনী পড়তে পছন্দ করেন তাদের জন্য কুহুডাকে আলাদা করে ভ্রমণ কাহিনীর একটি বিভাগ রয়েছে। আপনার প্রিয় রোমাঞ্চকর নতুন নতুন ভ্রমণ কাহিনী ( Bangla Vromon Kahini ) গুলো পড়ুন: ভ্রমণ কাহিনী
ভ্রমণ গাইড
দর্শনীয় স্থানের ভ্রমণ গাইড ( Vromon Guide ) আপনি এই ওয়েবসাইটেই পাবেন। এই ভ্রমণ সাইটে দর্শনীয় স্থানের ভ্রমণ গাইড আপনি ভ্রমণের আর্টিকেল এর সাথেই পেয়ে যাবেন! ভ্রমণ গাইডের জন্য আপনাকে আলাদা ভাবে আর্টিকেল খুঁজতে হবে না। আমরা চেষ্টা করছি আপনি যাতে একটি পোস্টের মাধ্যমেই ভ্রমণ গাইড থেকে শুরু করে দর্শনীয় স্থানের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, তথ্য, গল্প, ভ্রমণ কাহিনী, ভ্রমণ টিপস, ভ্রমণ সতর্কতা ইত্যাদি যাবতীয় বিষয় গুলো পেয়ে যান।
সাথে বাস্তব ভ্রমণ অভিজ্ঞতা তো থাকছেই। একসাথে সব পেলে মন্দ হয় না, কি বলেন? আশাকরি এতে কিছুটা হলেও আপনার সময় এবং ইন্টারনেট খরচ বেচে যাবে।



























